ইসলামিক গবেষক ও বিশিষ্ট সার্জন
আলোকিত করুন আপনার জীবন কুরআন ও হাদিসের আলোয়
একজন ধার্মিক পরিবারের সন্তান থেকে বিশিষ্ট গবেষক
প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান-এর জন্ম বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া থানার আরজি-ডুমুরিয়া গ্রামের এক ধার্মিক পরিবারে। নিজ গ্রামের মাদ্রাসায় তার শিক্ষা জীবন আরম্ভ। ছয় বছর মাদ্রাসায় পড়ার পর তাকে ডুমুরিয়া হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়। ১৯৬৮ ও ১৯৭০ সালে তিনি যথাক্রমে ডুমুরিয়া হাইস্কুল ও সরকারি বি.এল কলেজ, দৌলতপুর, খুলনা থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি এবং এইচ.এস.সি পাস করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৭৭ সালে MBBS পাস করেন। দ্বিতীয় ও ফাইনাল প্রফেশনাল MBBS পরীক্ষায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ���ষ্ঠ ও ১০ম স্থান অধিকার করেন��
একজন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং সমাজসেবক। তাঁর নেতৃত্বে গড়ে উঠেছে একাধিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান যা দেশের শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখছে।
বিস্তারিত জানুনপবিত্র কুর'আনুল কারীম ও হাদিসের উপর গভীর গবেষণা পরিচালনাকারী একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখানে ইসলামিক জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা করা হয়।
গবেষণা দেখুনআধুনিক শিক্ষা ব্যবস্থা ও মানসম্মত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
ভর্তি তথ্যIELTS প্রশিক্ষণ ও পরীক্ষা কেন্দ্র, কম্পিউটার বেসিক থেকে অ্যাডভান্স কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক ডিজাইন শেখার আদর্শ প্রতিষ্ঠান।
কোর্স দেখুনঅভিজ্ঞ হাফেজ ও ক্বারীগণের তত্ত্বাবধানে সহীহ তেলাওয়াত ও হিফজুল কুরআন শিক্ষার জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান। তাজবীদ ও তাফসীর শিক্ষাও দেওয়া হয়।
ভর্তি তথ্যبِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
القرآن الكريم
আল-কুরআন মহান আল্লাহ তা'আলার পক্ষ থেকে নাযিলকৃত সর্বশেষ ও পরিপূর্ণ আসমানি কিতাব। এটি মানবজাতির জন্য হেদায়েত ও জীবন বিধান।
الحديث الشريف
হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী, কর্ম ও অনুমোদনের সংকলন। এটি কুরআনের ব্যাখ্যা ও ইসলামি জীবনের দিকনির্দেশনা।
কুরআন, হাদিস ও ইসলামিক বিষয়ে বিস্তারিত আলোচনা
৩৬.২৯
৪.১৪
২৩.৩৯
৪১.০৩
৩০.৩০
২৯.২৬
প্রফেসর ডা. মো. মতিয়ার রহমানের বিশেষ অডিও লেকচার সমূহ
কুর'আন ও হাদিসের আলোকে জ্ঞান-গবেষণার পথে অগ্রসর
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান
কুর'আন রিসার্চ ফাউন্ডেশন একটি অলাভজনক ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান যেখানে পবিত্র কুর'আনুল কারীম এবং হাদিসে রাসূল (সা.) এর উপর গভীর গবেষণা পরিচালিত হয়। বিশ্বমানের স্কলার ও গবেষকদের সমন্বয়ে এখানে ইসলামিক জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়।
কুর'আনের ব্যাখ্যা ও বিশ্লেষণ
সহীহ হাদিস সংকলন ও বিশ্লেষণ
ইসলামী আইন ও বিধান
আন্তঃধর্মীয় গবেষণা
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান
শিক্ষায় শ্রেষ্ঠত্ব, চরিত্রে দৃঢ়তা
ইউকা কলেজিয়েট স্কুল শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আধুনিক শিক্ষা পদ্ধতি, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং সুসজ্জিত ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করা হয়।
সকল শ্রেণিতে ভর্তি চলছে
বিভিন্ন ক্লাব ও কার্যক্রম
নিরাপদ স্কুল বাস সার্ভিস
প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলুন উজ্জ্বল ক্যারিয়ার
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান
ইউকা টেকনিক্যাল ইনস্টিটিউট একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র যেখানে IELTS পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা গ্রহণ করা হয়। এছাড়াও কম্পিউটার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের বিভিন্ন কোর্স পরিচালনা করা হয় অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা।
অফিসিয়াল টেস্ট সেন্টার
আধুনিক কম্পিউটার ল্যাব
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান
কুরআনের আলোয় আলোকিত জীবন গড়ার প্রত্যয়
ইউকা হিফজ স্কুল একটি আদর্শ কুরআন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অভিজ্ঞ হাফেজ ও ক্বারীগণের তত্ত্বাবধানে শিশুদের সহীহ তেলাওয়াত ও হিফজুল কুরআন শেখানো হয়। আধুনিক পদ্ধতিতে কুরআন মুখস্থ করানোর পাশাপাশি তাজবীদ ও তাফসীর শিক্ষা দেওয়া হয়।
গবেষণা গ্রন্থ
ভিডিও বক্তৃতা
প্রবন্ধ
পাঠক
আপনার ইসলামিক প্রশ্নের সমাধান পান
জানার পর না মানার গুনাহ এবং না জানার কারণে না মানার গুনাহর মাত্রাগত পার্থক্য কি?
উত্তর: জানার পর না মানা অপেক্ষা না জানার কারণে না মানা দ্বিগুণ গুনাহ। না জানার কারণে একটি গুনাহ এবং না মানার কারণে আরও একটি গুনাহ। আর যে জানে সে আজ না মানলেও কাল মানতে পারে। কিন্তু যে জানে না সে কোনদিনও মানতে পারবে না। "আবার জানার পর না মানা অধিক গুনাহ কথাটি মানুষকে ইসলামের জ্ঞানার্জন করতে দারুণভাবে নিরুৎসাহিত করে।"
কুরআন তথা ইসলামে আকল, বিবেক বা Common Sense-এর বাইরের কথা থাকতে পারে কি?
উত্তর: কুরআন, সুন্নাহ ও Common Sense একই উৎস (আল্লাহ) থেকে আসা। আবার কুরআন ও সুন্নাহ Common Sense-কে অপরিসীম গুরুত্ব দিয়েছে। তাই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে চিরন্তনভাবে মানুষের Common Sense-এর বাইরের কথা কুরআন তথা ইসলামে নেই। শুধুমাত্র কুরআনে থাকা কয়েকটি অতীন্দ্রিয় বিষয় চিরন্তনভাবে মানুষের Common Sense তথা বুঝের বাইরে। আর তাই Common Sense বিরোধী কথা কুরআন ও সুন্নাহ দিয়ে যাচাই না করে মেনে নিতে আল্লাহ তা‘য়ালা ও রসূল স. কঠোরভাবে নিষেধ করেছেন।
অপবিত্র অবস্থায় কুরআন ধরা বা পড়ার বিষয়ে ইসলামের বক্তব্য কি?
উত্তর: অপবিত্র অবস্থায় কুরআন ধরা বা পড়ার বিষয়ে কুরআনে কোনো বক্তব্য নেই। সুরা ওয়াকিয়ার ৭৯ নং আয়াতের প্রকৃত বক্তব্য হলো- ‘নিষ্পাপ ফেরেশতা ছাড়া লাওহে মাহফুজে সংরক্ষিত কুরআন কেউ স্পর্শ করতে পারে না’। হাদীসে ওজু ছাড়া কুরআন ধরা ও পড়ার অনুমতি আছে। তবে গোসল ফরজ অবস্থায় কুরআন ধরা, পড়া উভয়টি হাদীসে নিষেধ করা হয়েছে। এটি অপবিত্র অবস্থায় ধরা ও পড়ার ব্যাপারে অন্য বইয়ের সাথে কুরআনের পার্থক্য বজায় রাখে কিন্তু কুরআন পড়ার সময় তেমন কমায় না। কারণ পরবর্তী সালাতের আগে মুসলিমকে গোসল করে পবিত্র হতে হয়।
নির্ভুলভাবে ইসলামের মৌলিক বিষয় জানার সবচেয়ে সহজ উপায় কি?
উত্তর: কুরআনের আয়াত অপরিবর্তিত আছে এবং সর্বদা থাকবে। তাই কিয়ামত পর্যন্ত কেউ ইসলামের সকল মৌলিক বিষয়ের নির্ভুল জ্ঞানার্জন করতে চাইলে অর্থসহ বা বুঝে কুরআন পড়ে নিলেই তা সম্ভব।
আপনার প্রশ্ন এখানে নেই?